চরফ্যাশন ওসমানগঞ্জ কাশেম বাহিনীর উৎপাত এখনো থামেনি

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশন ওসমানগঞ্জ কাশেম বাহিনীর উৎপাত এখনো থামেনি
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলা ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লার বাহিনীর উৎপাত এখনো থামেনি। কিছুদিন আত্মগোপনে থাকলেও ফের জোড়পূর্বক আবুল হোসেন হাওলাদারের বাড়িঘর দখলের চেষ্টা চালাচ্ছে। গত শুক্রবার ওসমানগঞ্জ ২নং ওয়ার্ড হাসানগঞ্জ রাজা মিয়া হাওলাদার বাড়ির আবুল হোসেন হাওলাদারের জমি দখল করতে কাসেম বাহিনীর নেতা মমিন, সামিম, সোয়েব, লালু ও ইনসাফ হামলা চালায়। এতে আবুল হোসেন ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়।

জামাতা আয়ুব আলী জানান, মারধর করেও ক্ষান্ত হয়নি, সন্ত্রাসীরা সংবাদ কর্মীদেরকে ভুল তথ্য দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে দৈনিক ভোরের আলো নামে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছে। যাহা ডাহা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এব্যাপারে আবুল হোসেন হাওলাদারের জামাতা আয়ুব আলী বাদী হয়ে চরফ্যাশন থানা একটি লিখিত অভিযোগ দাখিল করেন। স্থানীরা ফয়সালা করে দিলেও বাড়িঘর সহ নানা অপকর্ম করতে উক্ত সন্ত্রাসীরা পায়তারা চালাচ্ছে।

আবুল হোসেন বলেন, আমার ছেলে না থাকায় আমার জমি জোড়পূর্বক দীর্ঘ ১৫বছর দখল করে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১:৪৮:১০   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ