
শফি উল্লাহ শফি, চরফ্যাশন ॥
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম সংগঠনের আয়োজনে স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকগুলোতে নোংরা এবং টয়লেটগুলোর দুর্গন্ধ, স্বাস্থ্যসহকারীরা অনিয়মিত এবং টাকার বিনিময়ে ওষুধ দেয়াসহ নানা সমস্যা তুলে ধরে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ভোলা জেলার নির্বাহী পরিচালক সাংবাদিক আদিল হোসেন তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক। বক্তব্যে তিনি বলেন, লোকাবল সংকটের কারণে বৃহৎ এই উপজেলার একমাত্র হাসপাতালে পরিস্কার রাখা দুস্কর হয়ে দাড়িয়েছে। তবুও পরিস্কার রাখার চেষ্টা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত মাহমুদ বক্তব্য বলেন, মাদ্রাজ, আসলামপুর ওসমানগঞ্জ ক্লিনিকগুলোর অনিয়মগুলো ডায়েরীতে নোট করে রেখেছি। পরিবর্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান নয়ন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাহাবুব কবির, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা সভাপতি মনির আসলামী, সাংবাদিক কামরুল সিকদার, সোহেব চৌধুরী, হাসপাতাল পরিসংখ্যনবিদ শাহাবুদ্দিন, এস.এস.এন স¤পা আক্তার, হেনারা খানমসহ ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম সংগঠনের সদস্য বলেন, নারীপক্ষে অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতা তারুণ্যের কন্ঠস্বও ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথভাবে ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কাজ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরিবার পরিকল্পনার অধিনে স্বাস্থ্যসেবা(ক্লিনিক) আমরা অনেক সময় রোগী সেজে ক্লিনিকগুলো গিয়ে এসমস্যাগুলো দেখতে পাই। মতবিনিময় সভা উর্ধ্বতন কৃর্তপক্ষের নজরদারীর দাবী জানান তারা।
বাংলাদেশ সময়: ০:৫৭:২১ ৬৮৪ বার পঠিত