তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



---

মোঃ ফারুক, তজুমদ্দিন ॥

তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে টায়ারে আগুন লাগিয়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকায়সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সাধারণ জনগন। পরে নৌবাহিনীর টিম এসে সড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।

---

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী বলেন, বৃহ¯পতিবার সন্ধ্যায় সদস্য সচিব মোঃ আঃ গফুর এর উপর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এঘটনার প্রতিবাদ জানান, সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ বলেন, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা মিলে অবরোধকারীদের সবিয়ে দিয়েছে এবং থানায় লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:১০:৪৮   ৪৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মায়ানমারে পাচারের সময় তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া সার জব্দ
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
তজুমদ্দিনে চার যুবককে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আজ জাতীয় মৎস্য সপ্তাহ: মেঘনা নদীতে ইলিশের আকাল, তজুমদ্দিনে অর্ধাহার-অনাহারে জেলে পরিবার
তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
তজুমদ্দিন হাসপাতালে প্রসূতির সাথে চরম অবহেলা: সাধারণ মানুষের মাঝে ক্ষোভ
তজুমদ্দিনে যুবদল নেতা শাহাজাহানের নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল



আর্কাইভ