বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস

প্রচ্ছদ » জাতীয় » বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট।।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আবু তাহের এ আদেশ দেন আদালত।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে বিতর্কিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও মারা গেছেন।

ফলে বর্তমানে এ মামলার আসামি ছিলেন ৭ জন। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম ও পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান। আজ তিন জন খালাস পেলেও বাকি ৪ জন আসামি হিসবে থাকছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৭   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
বিনামূল্যে স্কুল ড্রেস পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: প্রধানমন্ত্রী
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: সংসদে প্রধানমন্ত্রী
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: ব্যারিস্টার পার্থ
জ্বালানি ঘাটতি, মুদ্রাস্ফীতির চাপ ও আমদানি ব্যয় অর্থনীতিতে ত্রিমুখী সংকট
স্পিকার মেজর অব. হাফিজের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ



আর্কাইভ