তজুমদ্দিনে জুলাই-আগষ্টে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে জুলাই-আগষ্টে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদিদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল নোমান, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা হেলাল উদ্দিন লিটন, যুগ্ম-আহবায়ক ছাইদুল হক মুরাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধূ ভূষন রায়, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সহ-সভাপতি হাসনাঈন তানভীর, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মোঃ আব্দুল মন্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অডিনেটর নুরুল ইসলাম, ঢাকা গুলিবিদ্ধ ছাত্র আশ্রাফুল ইসলাম নিশাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের জাতে জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৭   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মায়ানমারে পাচারের সময় তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া সার জব্দ
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
তজুমদ্দিনে চার যুবককে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আজ জাতীয় মৎস্য সপ্তাহ: মেঘনা নদীতে ইলিশের আকাল, তজুমদ্দিনে অর্ধাহার-অনাহারে জেলে পরিবার
তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
তজুমদ্দিন হাসপাতালে প্রসূতির সাথে চরম অবহেলা: সাধারণ মানুষের মাঝে ক্ষোভ
তজুমদ্দিনে যুবদল নেতা শাহাজাহানের নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল



আর্কাইভ