ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি স্কুটিসহ ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ পলিথিন বহন করা ব্যবসায়ী মোঃ হাছান (১৯) নামে একজন কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করা হয়।

রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাফিজ এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

ব্যবসায়ী মোঃ হাছান বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা মোঃ ফরহাদের অধীনে ব্যবসা করে বলে জানা যায়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথমে পুলিশ সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই স্কুটি টি জব্দ করে। পরে তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

উল্লেখ্য, ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসায় করেন পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও ফরহাদ দমে যাননি।

বাংলাদেশ সময়: ০:৪৩:১০   ১৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ