ভোলা জেলা জজ আদালতের নবাগত আইন কর্মকর্তাদের যোগদান ও মতবিনিময় সভা

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলা জেলা জজ আদালতের নবাগত আইন কর্মকর্তাদের যোগদান ও মতবিনিময় সভা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



---

ফরহাদ হোসেন ॥

ভোলা জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের কাছে নবাগত এ আইন কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান ও মতবিনিময় করেন।

এসময় নবাগত জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. আলহাজ্ব মোঃ সালাউদ্দিন হাওলাদার, দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের পিপি অ্যাড. মোঃ জাবেদ ইকবাল, সহকারী পিপি সাজেদা আখতার, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত জিপি) ফয়সাল আহমেদ, এস, এম মিজানুর রহমান, মুহাম্মদ ফিরোজ কিবরিয়া, মোঃ ইলিয়াস, মোঃ ছিদ্দিক। দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, হাবিবুর রহমান (বাচ্চু), মোঃ ইউছুফ (২), আলহাজ্ব মসিউর রহমান মুরাদ, মোঃ সফিউল্লাহ, সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি),সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গণ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ভোলা জেলা ও দায়রা জজ আদালতে নবগত এ আইন কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে ভোলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ০:৪২:২০   ৫৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
হাসিনার মৃত্যুদণ্ড
ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০



আর্কাইভ