বোরহানউদ্দিনে রাতের আধারে শিক্ষকের চারটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে রাতের আধারে শিক্ষকের চারটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে রাতের আধারে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের চারটি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিঃস্ব হয়ে গেছেন আবু তছলিম নামের ওই শিক্ষকের পরিবার। মাথা গোজার ঠাই হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে চর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ক্ষতিগ্রস্থ শিক্ষকের দাবি জমি-জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আগুন লাগানোর পূর্বে তারা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ অভিযুক্তরা। আর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ধারিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মৌলভীরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের ধারিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মৌলভীরহাট এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তছলিম এর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ বাদশা ওরফে রাসেল মাকসুদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিলো। রাসেল মাকসুদ গংরা জোরপূর্বক তছলিমের বাগান থেকে সুপারি পেরে নিয়ে যায়। এই ঘটনায় রাসেল মাকসুদ গংদের বিরুদ্ধে তছলিম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন যার মামলা নং-৩৬০/২০২৪ইং। মামলা দায়েয়ের পর থেকে রাসেল মাকসুদ, মোঃ সুমন, আনোয়ার হোসেন, শাহে আলম খাঁ, মোঃ হোসেন, মোঃ হেলাল গংরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী শিক্ষক তছিলমকে ভয়ভীতি ও হুমকি দেয়। রাসেল মাকসুদ গংরা শিক্ষক তছলিমের বাড়ীঘর পুড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। এতে চরম আতঙ্ক ও ভয়ে দিন কাটে তছলিমের। মামলা করায় ক্ষিপ্ত হয়ে রাসেল মাকসুদ, মোঃ সুমন, আনোয়ার হোসেন, শাহে আলম খাঁ, মোঃ হোসেন, মোঃ হেলালসহ প্রায় অর্ধশতাধিক ক্যাডার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আবু তছলিমের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা তছলিমের পরিবারের লোকজনকে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে রাসেল মাকসুদ বাহিনী বাড়িঘর ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, দামী মালামাল লুট করে নিয়ে যায়। তাদেরকে বাঁধা দিতে আসলে কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এক পর্যায়ে রাসেল মাকসুদ, মোঃ সুমন বাহিনী আবু তছলিমের ৪টি ঘরে আগুন ধরিয়ে দেয়। রাতের আধারে লাগানো আগুনে সব পুড়ে ছাই। ভিটির উপর পড়ে আছে পুড়ে যাওয়া ঘরের ধংসস্তুপ। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আগুন লাগানোর পূর্বে রাসেল বাহিনী প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সর্বস্ত্র হারিয়ে নিঃস্ব আবু তছলিমের সামনে চরম অনিশ্চয়তা। এই ধংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে স্ত্রী সন্তান নিয়ে বিলাপ করছেন গৃহকর্তা অবসপ্রাপ্ত শিক্ষক আবু তছলিম।

---

আবু তছলিম জানান, রাসেল, সুমন, শাহে আলমসহ প্রতিবেশি কয়েকজনের সাথে জমি-জমা নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। বিভিন্ন আদালতে মামলাও চলমান রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রতিপক্ষের অব্যাহত হুমকির কারণে তিনি নিজের বসতঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র আত্মগোপনে রয়েছেন। তার নিজের জীবনও হুমকির মুখে। ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়ে তার ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আগুন লাগানোর পূর্বে রাসেল বাহিনী প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে অভিযুক্ত মো. রাসেল আবু তছলিমের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ উল্টো তার কর্মকা-কে দুষলেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সসরকারের সময় আবু তছলিম এলাকার অনেককে মামলা হামলা করে হয়রানী ও ক্ষতি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টায় বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ধারিয়া গ্রামের অবসপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু তছলিমের ঘরে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। রাতের আঁধারে দেয়া আগুনে আববাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ২টি বসত ঘর, একটি মুরগির খামার ও একটি কাঠের গুদাম। ভোর হওয়ার আগেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান তছলিমের পরিবার। হারান মাথা গোজার শেষ স্থানটুকুও। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় ঘরগুলো।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে আইনি ব্যবস্থার আশ্বাস দিলেন পুলিশ। আগুনে চরটি ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৪১:০৭   ২৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ