ভোলায় অসহায় দুস্থদের সহায়তা দিল বিবা’র মানবতার দুয়ার

প্রচ্ছদ » জেলা » ভোলায় অসহায় দুস্থদের সহায়তা দিল বিবা’র মানবতার দুয়ার
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



---স্টাফ রিপোর্টার।।

ভিক্ষাবৃত্তি বন্ধে ভোলায় অনন্য এক উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি সংগঠন। মানবনতার দুয়ার খুলে সমাজের অসহায়, দুস্থ্য ও ছিন্নমূল পরিবারকে সহায়তা করছে বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন নামের এ সংগঠনটি।

প্রশাসনের কর্মকর্তা, রাজনৈনিত ব্যক্তিবর্গ, সমাজ সেবক এবং গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সপ্তাহের একটি দিন সংগঠনের কার্যালয় থেকে শত শত দুস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় দুই শতাধিক পরিবারকে চাল ও সবজি সহ খাদ্য উপকরণ দেয়া হয়েছছে। এছাড়াও পুরনো কাপড় দেয়া হয় অসহায়দের।

আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান এমন স্লোগান নিয়ে করোনাকালিন সময়ে সংগঠন চালু করেন স্কুল শিক্ষক ও ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম।

সমাজে ভিক্ষাবৃত্তি কমানোর পাশাপশি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে এমন উদ্যোগ বলে জানান তিনি।

‘বিবার মাববতার দুয়ার’ থেকে নিয়মিত সহায়তা পেয়ে অনেকটাই খুশি দরিদ্র পরিবারগুলো।

মানবিক এ কাজে সমাজের বৃত্তবানরাও এগিয়ে আসছেন । বিবার মানবতার দুয়ারের এমন উদ্যোগকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, হেস্ট অব অনার মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন, বিবা’র প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, সমাজ সেবক আলমগীর হোসেন, সাংবাদিক শিমূল চৌধুরী।

উল্লেখ্য, গত চার বছরে বিবার মানবতার দেয়াল ও মানবতার দুয়ার থেকে ১০ হাজারের বেশি মানুষকে সহায়তা করেছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৪:০১:২৯   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ