
মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥
দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে” এ-ডি এ্যাসোসিয়েশনের আয়োজনে “সেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপ টেষ্ট ক্যা¤প” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘এ.ডি এ্যাসোসিয়েশনের’ প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক মোঃ আকবর হোসেন।
দৌলতখান হাসপাতালের ব্লাড ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ-ডি এ্যাসোসিয়েশনের কার্যক্রম পর্যায়ক্রমে ভোলা জেলার সকল উপজেলায় সম্প্রসারণের লক্ষ্যে আজ নতুন উদ্যমে সভাপতি মাহাদী আহসান সবুজ এবং সাধারণ স¤পাদক রিয়াজ মাহমুদের নেতৃত্ব ও প্রচেষ্টায় সকল সদস্যদের অংশগ্রহণে আরও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করতে অঙ্গীকারবদ্ধ। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলোতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির, এ,ডি, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আবির, প্রি-ক্যা¤েপইনের জন্য বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৫৮:৫৬ ৩০৭ বার পঠিত