সুরশৈলী একাডেমীর সাংস্কৃতিক কর্মশালায় শিশুদের প্রাণের ছোঁয়া

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » সুরশৈলী একাডেমীর সাংস্কৃতিক কর্মশালায় শিশুদের প্রাণের ছোঁয়া
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



---

কুঞ্জেরহাট প্রতিনিধি ॥

ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারে সুরশৈলী কালচারাল একাডেমির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দিনব্যাপি সাংস্কৃতিক কর্মশালা। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে জাবালে নূর মডেল মাদরাসার অনুষ্ঠিত কর্মশালায় ইসলামী সংগীত, ছড়া, কবিতা ও ভাষার শুদ্ধ উচারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জাবালে নূর মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদার।

কর্মশালায় প্রধান অতিথি ও ভাষার শুদ্ধ উচারণ বিষয়ক প্রশিক্ষক ছিলেন: কবি ও লেখক ডা. গাজী তাহের লিটন।

সাংস্কৃতিক প্রশিক্ষক ছিলেন: আলহেরা শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক শিহাবুদ্দিন মানিক, উজ্জীবন শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠের জেলা অনলাইন প্রতিনিধি সাইফুস ইসলাম সাকিব। উপস্থিত অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মহিবুল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. ইউসুফ।

সুরশৈলী কালচারাল একাডেমীর পরিচালক ও কন্ঠশিল্পী জিয়াউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় পর্যায়ের স্কুল ও মাদরাসার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২:৫৮:০৬   ৩৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নির্বাচন উপলক্ষ্যে অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে
ভোলা-০২ ও ০৩ আসন: বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর চেয়ে স্ত্রীদের আয় ও সম্পদ বেশি
৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ
বোরহানউদ্দিনে আল হাইয়া বিজ্ঞান স্কুলের যাত্রা শুরু
বোরহানউদ্দিনে বৃদ্ধ বিধবার কাছে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
বোরহানউদ্দিনে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার
বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী কমিটির উদ্যাগে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাখফেরাত কামনায় দোয়া



আর্কাইভ