ভোলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার সাথে মতবিনিময়

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার সাথে মতবিনিময়
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

১৪ নভেম্বর বৃহ¯পতিবার ভোলা সার্কিট হাউসে কনফারেন্স রুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভোলা জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থাসূমহের প্রধানের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান, (সাবেক সচিব) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।

মতবিনিময় সভায় ভোলা জেলায় কর্মরত সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুযেল, উশিক এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম, এসডব্লিউর নির্বাহী পরিচালক আবু জাফর মোঃ ছালেহ, সেভ দ্যা পিপল এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুর রহমান, গ্রামিণ শক্তির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, প্রানের নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দিশারী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন বাকের,পিডিআই কো-অডিটনেটর মোঃ শোভন প্রত্যেকে তাদের সংস্থার নিজস্ব কার্যক্রম স¤পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন ও পরীবিক্ষণ এর শেষে দ্রুত সময়ে চেক বিতরণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসন, ভোলা, বিএনএফের নির্বাহী অফিসার (পিও টু চেয়ারম্যান) মুহম্মদ হামিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান), বোরহানউদ্দিনের “দারিদ্র বিমোচনে গাভী পালন” কর্মসূচী এবং অন্যান্য সংস্থার ফিল্ড পর্যায়ে কর্মসূচী পরিরিদর্শন করেন ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল।

বাংলাদেশ সময়: ২:৫৭:১৪   ৪৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ



আর্কাইভ