নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

প্রচ্ছদ » আন্তর্জাতিক » নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



---

অনলাইন ডেস্ক।।

সুইং স্টেট পেনসিলভানিয়া জয়ের পর নিজেকে বিজয়ী ঘোষণা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ তাদের জরিপে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে জয়ী দেখানোর পর ট্রাম্প দাবি করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, রিপাবলিকানরা গুরুত্বপূর্ণ জয়ের সঙ্গে সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণও নিশ্চিত করেছে।

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার চার বছর পর এটি তার অত্যাশ্চর্য রাজনৈতিক প্রত্যাবর্তন বলে মনে করছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ক্ষমতা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ৩ সুইং স্টেটে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় জয়ের আশা নিভে গেছে কমলা হ্যারিসের। ফলে আজ রাতে ভোটারদের উদ্দেশে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) কমলা হ্যারিসের প্রচারণা টিমের কো-চেয়ারম্যান ক্যাড্রিক রিচমন্ড সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রিচমন্ড বলেন, আমরা এখন ভোটের দিকে নজর রাখছি। এখনও এমন অনেক রাজ্য রয়ে গেছে, যেগুলো ফলাফল প্রকাশ করেনি। আমাদের কাছে প্রতিটি ভোট, প্রতিটি কণ্ঠস্বর মূল্যবান। যারা আমাদের নির্বাচনী প্রচারণা অভিযানে স্বেচ্ছাশ্রম দিয়েছেন এবং সেই সঙ্গে যারা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ।

ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধারের লড়াইয়ে ফিফটি ফিফটি চান্স নিয়ে নির্বাচনে গিয়েছিলেন। তার নির্বাচনে আসা নিয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে তিনি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪:২১:২৩   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভোলার শরীফুল
সৌদি আরবে ছাদ থেকে পড়ে চরফ্যাশনের যুবকের মৃত্যু
যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়



আর্কাইভ