ভোলায় বজ্রপাত এবং পানিতে ডুবে চারজনের মৃত্যু

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলায় বজ্রপাত এবং পানিতে ডুবে চারজনের মৃত্যু
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে বজ্রপাত এবং পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক চারটি দুর্ঘটনায় এ মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়িতে ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটতে বের হয়ে পানিতে ডুবে মো. ছিদ্দিক (৬৯) নামের এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। তিনি দুলারহাট থানা এলাকার আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মৃত মতলব মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

একই সময় উপজেলাটির ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তানজিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম কালাম উদ্দিন আজাদ। বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।

একইদিন বিকেল তিনটার দিকে এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মোশাররফ হোসেন লিটন ও শিহাব উদ্দিন নামের আরো দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এদের মধ্যে লিটন পেশায় দলিল লেখক। তার বাড়ি এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামে। তার বাবার নাম মো. মোফাজ্জল হোসেন নসু মিয়া। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গোয়াল ঘরে গরুর জন্য ঘাস নিয়ে যান।

এসময় গোয়াল ঘরের পাশে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

অন্যদিকে শিহাব উদ্দিন হাজারিগঞ্জ ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকেলের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তিনি নৌকা থেকে নেমে মাইনুদ্দিন মাছঘাট এলাকায় রওনা দেন। পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার বাবার নাম মো. রফিজল হক। তিনি চর ফকিরা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পৃথক এই চারটি মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১:৫৯:৪১   ২৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা
চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় চেয়ারম্যান পদে এড. ছিদ্দিক মাতাব্বর, করছেন প্রচারনা
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
দ.আইচায় বাড়ি ফেরার পথে শিক্ষিকার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
শশীভূষণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ



আর্কাইভ