ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এডভোকেট বশির উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটু বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দূর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন নির্বাচিত কমিটির পদে থাকা ৮ জন আইনজীবী।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে জরুরী সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি স¤পাদক অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও অ্যাডভোকেট মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান (২)।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার,ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট রেজাউল করিম ফারুক, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট ইউসুফ-২, অ্যাডভোকেট আহসান উল্লাহ সুমন, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদ এইসব নিশ্চিত করে আরো জানান, জরুরী সভা আরো সিদ্ধান্ত গৃহীত হয় ভোলা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ১:৫৮:২৪   ৫০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড
ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় গ্রাম আদালত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা
ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, সাংবাদিকদের নিন্দা
ভোলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত: দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন



আর্কাইভ