ভোলায় পুষ্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষক প্রশিক্ষন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় পুষ্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষক প্রশিক্ষন
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় পুষ্টি নিরাপত্তায় মডেল গ্রাম তৈরীতে কৃষান কৃষানী প্রশিক্ষন ও বিভিন্ন ধরনের ফল ও ঔষধি চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুস্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম শিকদার।

উপজেলা কৃষি কমৃকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারেসুল কবীর, জেলা প্রশিক্ষন অফিসার ড,শামীম আহমেদ, অতিরিক্ত উপ পরিচালক আলী আজম শরিফ, এ এফ এম শাহাবুদ্দিন ও প্রকল্প আঞ্চলিক সমন্বয়ক মেহের মালিকা। প্রশিক্ষন শেষে কৃষান কৃষানীদের মাঝে পুস্টি গ্রাম গরতে প্রতি জনকে ১৪ প্রকার ফল ও ঔষধি, ৮ প্রকার শবজি বীজ ও তিন ধরনের সার ৭৮ জন কৃষকের মধ্যে বিতরন করা হয়। এ ছাড়াও ফলের একক বাগান গড়তে ১০ জনকে মাল্টা চারা বিতরন করা হয়। খাদ্য ও পুস্টি নিরাপত্তায় যত ধরনের ফলের প্রয়োজন সবই পুস্টি বাগানে থাকবে বলে জানান বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড, মোঃ নজরুল ইসলাম শিকদার।

বাংলাদেশ সময়: ১:৫৭:০০   ২৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ