
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা সদর উপজেলার মহাজনপট্টি শাখায় মোঃ ছগিরকে সভাপতি, মোঃ শাজাহানকে সাধারণ সম্পাদক, মোঃ মিলনকে সাংগঠনিক স¤পাদক করে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিক দলের ভোলা জেলা কার্যালয় অনুষ্ঠিত সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক উক্ত কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, সিনিয়র যুগ্মসম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সদর উপজেলা আহবায়ক আওলাদ হোসেন বাহার, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লবসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১:৫৫:১৫ ২২৬ বার পঠিত