লালমোহনে গৃহবধুর আত্মহত্যা

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে গৃহবধুর আত্মহত্যা
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার॥

ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মোসা. সালমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে, শনিবার বিকেলে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ সালমা বেগম। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ এলাকার আকতার হোসেনের স্ত্রী।

ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সালমা বেগমের সঙ্গে তার স্বামী আকতার হোসেনের ঝগড়া হয়। যার কারণে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে নেন তিনি। এরপর তিনি বমি শুরু করলে তার ছেলে-মেয়ে এবং স্বামী মিলে তাকে সন্ধ্যার পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান গৃহবধূ সালমা বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:১২   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ