জেলে পুর্নবাসনের চাল চুরি যুবদল নেতা বহিষ্কার

প্রচ্ছদ » অপরাধ » জেলে পুর্নবাসনের চাল চুরি যুবদল নেতা বহিষ্কার
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত জেলে পুর্নবাসনের চাল চুরির দায়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার ফরাজিকে বহিষ্কার করা হয়েছে। চাল চুরির ঘটনার সত্যতা পাওয়ায় ও দলের ভাবমূর্তিক্ষুন্ন করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (২ নভেম্বর) দুপুরে দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবার হাওলাদার ও সাধারণ সম্পাদকের মো. নুরুল ইসলামরে স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার ফরাজি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত জলিল ফরাজির ছেলে।

উল্লেখ্য, ঢালচর ইউনিয়নের ২১৫০ জন নিবন্ধিত জেলের মধ্যে ১২২১ জন জেলের নামে পুনর্বাসনের জন্য ২৫ কেজি করে ৩০ দশমিক ৫২৫টন চাল বরাদ্দ দেওয়া হয়। জেলেদের মাঝে বিতরণের জন্য ওই বরাদ্দকৃত চাল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে মজুদ করে রাখা হয়।

ইউপি সচিব ঢালচরে না থাকার সুযোগে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার ফরাজী মজুদ করা চাল থেকে ৩৫ বস্তা চাল চুরি করে ট্রলারযোগে বিক্রির জন্য দক্ষিণ আইচা থানার চর কচ্চপিয়া নিয়ে আসার পথে স্থানীয় জেলে ও বাসিন্ধারা ওই চালসহ তাকে আটক করেন। স্থানীয় জেলেদের তোপের মুখে পড়ে ট্রলারে চাল রেখে তিনি পালিয়ে যান।

দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার জানান, বিষয়টি শুনেছি। সে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তার এই অপকর্মের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। এই কারণে তার যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৬   ৩৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ