লালমোহনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে জাতীয় সমবায় দিবস উদযাপিত
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন’র সভাপতিত্বে এবং সমবায়ের সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে লালমোহন উপজেলায় সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১:৩২:৩৯   ২১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


সঠিকভাবে ভোট না দিলে গুনাহ আমলনামায় জমা হয়: পীর চরমোনাই
ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠছে নবীন প্রবীণের লড়াই
বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিবে না: মেজর অব. হাফিজ
লালমোহনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, ভোট চাইলেন বিএনপি নেতারা
দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে-ইসলামে এমন কথা নেই: মেজর হাফিজ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
নিরীহ আওয়ামী লীগকেও বিএনপিতে স্বাগত: জনসভায় মেজর অব: হাফিজ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর অব: হাফিজ
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর অব: হাফিজ



আর্কাইভ