সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিল, ঘরে ঘরে গ্যাস ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবীতে স্মারকলিপি প্রদান

প্রচ্ছদ » জেলা » সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিল, ঘরে ঘরে গ্যাস ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবীতে স্মারকলিপি প্রদান
শনিবার, ২ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিল করে ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে চাই, ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোলায় সরকারি সফরকালে শুক্রবার (১ই নভেম্বর) ভোলা সার্কিট হাউজে ভোলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরনের স্বাক্ষরিত এ স্মারকলিপি স্বহস্তে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরন, জনপ্রিয় সংগীত শিল্পি মনির চৌধুরী প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্বেও ভোলার মানুষ গ্যাসের ব্যবহার থেকে বঞ্চিত। বিগত সরকার ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ প্রদান, ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলায় গ্যাস ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা পৌর এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে ৫০ কিলোমিটার পাইপ লাইন বসায়। উক্ত পাইপলাইন থেকে ২৫০০ পরিবারকে সংযোগ প্রদান করা হয়েছে। ভোলায় গ্যাস সংযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত সুন্দরবন গ্যাস কো¤পানি পৌর এলাকায় গ্যাস সংযোগের জন্য ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করে। কিন্তু তদানীন্ত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের চক্রান্তে ভোলার গ্যাস সংযোগ প্রদান বন্ধ হয়ে যায় এবং নসরুল হামিদের ব্যক্তিগত স্বার্থে সুন্দরবন কো¤পানীকে ইন্ট্রাকোর সাথে অসম চুক্তি করতে বাধ্য করে। চুক্তি অনুযায়ী ইন্ট্রাকো কো¤পানি গত জানুয়ারি মাস থেকে সিএনজি আকারে ভোলার গ্যাস ভোলার বাহিরে নিয়ে বিক্রি করা শুরু করেছে। আমরা নসরুল হামিদের চাক্রান্তে ও স্বার্থে করা সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিল করে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, ভোলার গ্যাস দিয়ে ভোলা সহ দক্ষিনাঞ্চলের উন্নয়নে কতিপয় যৌক্তিক দাবি করে আসছি। ভোলা হচ্ছে খাদ্যশস্যের উদ্বৃত্ত এলাকা। প্রতি বছর ভোলা থেকে ৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য ভোলার বাহিরে যায়। ভোলার মেঘনা তেতুলিয়া থেকে মৎস্য সম্পদ ভোলা থেকে বাহিরে যায়। ভোলা থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাহিরে যায় অথচ ভোলা জেলার ২০ লক্ষ মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। তাই গ্যাস বাহিরে নেবার আগে ভোলা বাসীর যৌক্তি দাবী গুলো মেনে নিতে হবে।

ভোলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের দাবিগুলো হলো: ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। বৃহৎ সার কারখানাসহ ভোলায় ইপিজেড গড়ে তুলতে হবে। ভোলাবাসীর চিকিৎসা সুবিধার্থে ভোলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ভোলার গ্যাস দিয়ে ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে ভোলার গ্যাস দিয়ে ভোলা বরিশাল ব্রীজের উন্নয়ন করে পাইপ লাইনের মাধ্যমে বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে।

বাংলাদেশ সময়: ২:২৫:৪১   ৬৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ