ঝাটকা ইলিশসহ জীববৈচিত্র রক্ষায় চরফ্যাশন ও রাঙ্গাবালী মৎস্যজীবীদেরকে নিয়ে সম্মেলন

প্রচ্ছদ » চরফ্যাশন » ঝাটকা ইলিশসহ জীববৈচিত্র রক্ষায় চরফ্যাশন ও রাঙ্গাবালী মৎস্যজীবীদেরকে নিয়ে সম্মেলন
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



---শফিউল্লাহ শফি, চরফ্যাশন।।

ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিস বাংলাদেশ বাস্তবায়িত ইকোফিস ২ প্রকল্প ঝাটকাইলিসহ ও জীব বৈচিত্র্য রক্ষায় ভোলার চরফ্যাশন ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী জেলেদেরকে নিয়ে মৎস্যজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা সম্মেলন কক্ষে দেড় শতাধিক মৎস্যজীবীদের কে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সভাপতিত্বে ইকোফিস-২ প্রকল্পের গবেষণা সহকারী মোঃ শহিদুল ইসলাম কাজলের উপস্থাপনা ৭৩ টি মৎস্য সংরক্ষন দল, ১২ টি গ্রামভিত্তিক মৎস্য সংরক্ষণ দল ও ১ টি অবতরণকেন্দ্রভিত্তিক সহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও ইকোফিস-২ প্রকল্প ব্যবস্থাপক জনাব মাহাবুবুল ইসলাম, গবেষণা সহযোগী মোঃ আব্দুল হামিদ সেখ বক্তব্য রাখেন।

এ সকল বক্তারা ইকোফিস টু প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরে বলেন প্রকল্পের বিভিন্ন শিক্ষা ও চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের তাদের প্রত্যাশা জানিয়ে অংশগ্রহনকারীরা মুক্ত আলোচনা অংশগ্রহন করেন।

সামরাজঘাট মৎস্য অবতরণ কেন্দ্রভিত্তিক সব ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দীন পাটোয়ারী বলেন, আগে আমরা কচ্ছপ, ডলফিন, শাপলাপাতা মেরে ফেলতাম। ইকোফিস ২ প্রকল্প থেকে প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আমরা এসব মেঘনা ছেড়ে দেই। তিনি সকলকে সাগরের পরিবেশ সুস্থ রাখার আহবান জানান। এছাড়া জেলেরা অভিযোগ করে বলেন অবরোধের সময় নদীতে ইলিশ এবং ছোট ছোট ইলিশ মাছ ধরছে দেদারছে। তাদের বিভিন্ন দাবি দাওয়া ও সুযোগ সুবিধার বিষয়ে মৎস্য অধিদপ্তরের কাছে দাবীগুলো তুলে ধরেন।

প্রকল্প ব প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুল ইসলাম বলেন, ইকোফিস -২ প্রকল্পের আওতায় যে সব দল গুলো বিভিন্ন গ্রামে রয়েছে তাদের সাথে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তরের সার্বিক দিক নির্দেশনায় ও সহযোগিতা যথাসাধ্য যোগাযোগ রেখে কাজ করে যেতে পারে।

মৎস্য দপ্তর চরফ্যাশন এর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব জয়ন্ত কুমার অপু জেলেদের উপকৃত সদস্যদের ইলিশ সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে বলেন, সামদ্রিক জীববৈচিত্র্য,মৎস্য সংরক্ষণ, ইলিশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বঅরোপ করেন।

ইকোফিস-২ প্রকল্পের পক্ষ থেকে মৎস্যজীবি সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। সভার শেষে উপকৃত মৎস্যজীবিদের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণের সিম্বলসহ মগ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৮:০৩   ২৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ