দৌলতখানে দিনমজুরের ঘরে তালা, ভোগান্তিতে পরিবার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে দিনমজুরের ঘরে তালা, ভোগান্তিতে পরিবার
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



---

দৌলতখান প্রতিনিধি।।

ভোলার দৌলতখানে আবু তাহের (৫৪) নামে এক দিনমজুরের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গনি ম্যানেজার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এতে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন ঐ দিনমজুর।

ভুক্তভোগী আবু তাহের জানান, তার ছেলের সাথে একই বাড়ির ফরিদা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার ছেলে নবম শ্রেণিতে ও পাশের ঘরের মেয়ে গত বছর অর্থাৎ ২০২৩ সালে দশম শ্রেণিতে পড়ুয়া, এই অপ্রাপ্ত ছেলে-মেয়ের বিয়ের দাবিতে তারা বুধবার আমার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। হঠাৎ করে ফরিদা বেগম তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঐ দিন মজুর। এ ব্যাপারে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, সে তার ছেলের ঝামেলা সমাধান না করে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে চেয়েছেন। তাই ওই ঘরে তালা ঝুলানো হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৪২   ৪২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ