বিএনপি কখনো অন্যায়ের সমর্থন করে না: সাবেক এমপি হাফিজ

প্রচ্ছদ » জেলা » বিএনপি কখনো অন্যায়ের সমর্থন করে না: সাবেক এমপি হাফিজ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এই দল কখনো কোনো অন্যায়ের সমর্থন করে না। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ করবে তাদের ছাড় দেওয়া হবে না। বুধবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাটে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কবে নির্বাচন হবে তাও নিশ্চিত না। তাই সবাইকে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৩৪:০২   ৩৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ