ভোলায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

পুবালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানীর সিএসআর কার্যক্রমের অধীন উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলা সদরের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের গুইংগারহাট-কমরদ্দিন এলাকা সড়কে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মনজুর হোসেন ও পুবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চল প্রধান মো: রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা প্রেসক্লাবের আহবায়ক ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ও পুবালী ব্যাং পিএলসি’র ভোলঅ শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার।

পুবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চল প্রধান মো: রুহুল আমিন জানান উপকূলীয় অঞ্চলের সবুজায়ন ও বজ্রপাতের ঝুকি প্রশমনে ভোলা জেলায় ছয় হাজার তাল গাছ ও নারিকেল গাছের চারা রোপন করা হবে।

বাংলাদেশ সময়: ২:২৮:৪০   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
অবৈধ ইটভাটার দহনে উজার হচ্ছে ম্যানগ্রোভ বাগান, সাবার হচ্ছে ফসলী জমি
ভোলায় জ্বালানী তেলের সংকট, বিপাকে ভোক্তারা
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ



আর্কাইভ