মনপুরায় বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গণমিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে জিয়া পরিষদের উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভেকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী।

---

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার জামাল উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, মোঃ জিয়া, মোঃ খোকন, সে¦চ্ছাসেবকদল নেতা আবদুর রহমান, উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ রফিক সহ অন্যান্যরা।

বক্তরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্বৈরাচার হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়েছে। ওই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার ও দ্রুত জাতীয় নির্বাচন দাবী করেন।

এছাড়াও উপজেলা বিএনপির নেতারা আগামী নির্বাচনে (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কায় ভোট দাবী করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২:২৭:২৯   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
চরফ্যাশন-মনপুরার হাটবাজার ও পরিবহন খাজনা -টোল সম্পূর্ণ মওকুফ করেছেন এমপি নয়ন
মনপুরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় নিত্যপণ্য বোঝাই ফিসিংবোটসহ ১জন আটক
মনপুরায় লোকালয় থেকে ৩টি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ
মনপুরায় লোকালয়ে বনের হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত
মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই



আর্কাইভ