চরফ্যাশনে চাল না পেয়ে পৌর জেলেদের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে চাল না পেয়ে পৌর জেলেদের বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



---

শফিউল্লাহ শফি, চরফ্যাশন॥

জেলেদের চাল নিয়ে আর ছিনিবিনি চলবে না। জেলেদের অধিকার দিতে হবে দিয়ে দেও এই শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করেছে চরফ্যাশন পৌর মৎস্যজীবি দল। বুধবার সন্ধ্যা চরফ্যাশন বৃহৎ মাছ বাজার মৎস্য অফিস থেকে মিছিলটি বের করে শহরের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যলয় সামনে গিয়ে সদর রোডে প্রতিবাদ সভা করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পৌর মৎস্যজীবি দলের সভাপতি বাবুল সিকদার বলেন, গত মঙ্গলবার পৌরসভা ভুয়া মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রকৃত জেলেরা মৎস্য চাল থেকে বঞ্চিত ছিল। এই চাল নিয়ে নয়ছয় চলছে,বিক্ষোভের পরেও যদি প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে চাল বিতরণ করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে এবং পৌরসভা ঘেরাও করা হবে। ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি কামাল, সম্পাদক মজিব মাতাব্বর, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:১২:৫১   ৩৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ