অপ-প্রচারের বিরুদ্ধে দৌলতখানে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রচ্ছদ » দৌলতখান » অপ-প্রচারের বিরুদ্ধে দৌলতখানে বিএনপির প্রতিবাদ সমাবেশ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



---

দৌলতখান প্রতিনিধি।।

ঢাকায় বসে দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যলয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন বলেন, ৫ আগস্টের পর থেকে ঢাকায় বসে মহিব উল্যাহ খোকন সহ একটি চক্র দৌলতখানের জেলেদের চালের অনিয়ম তুলে ধরে ফেসবুকে বিএনপির নেতৃবৃন্দ’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। জেলেদের চাল বিতরণকালে বাংলাদেশ নৌবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা উপস্থিত থেকেও কোন অনিয়ম পাননি। সে ঢাকায় বসে অনিয়ম খুঁজে পায়? মূলত তার উদ্দেশ্য হাসিল করতে ফেসবুকে নানা অপ-প্রচার চালায়। ঢাকায় বসে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হবেও বলেও শুনা যায়। তার এই মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। কুচক্রী মহলটি পতিত হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে কাজ করছে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বশির, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:৫৬:০৪   ৪০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


ইউপি নির্বাচনে যে মানুষের সেবায় কাজ করতে পারে এমন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন: হাফিজ ইব্রাহিম এমপি
দৌলতখানে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা
হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
দৌলতখানে জীবিত জেলেকে ‘মৃত’ দেখাতে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দৌলতখানের কাজী সালমান
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা



আর্কাইভ