চরফ্যাশনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে বাকপ্রতিবন্ধী এক নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা!

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাক প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা করেছেন। অভিযুক্ত আবুল কাশেম পলাতক। আবুল কাশেম চরমানিকা ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের মোস্তফা ফরাজির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী মোস্তফা ফরাজির ছেলে আবুল কাশেম গত ১০ মে ভিকটিমের বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঈশারা ইঙ্গিতে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় কাশেম। ভয়ে এ বিষয়ে কাউকে সে জানায়নি। এরপরে সে অন্তঃস্বত্ত্বা হয়ে মাকে ঘটনার বর্ণনা দেয়।

ভিকটিমের মা জানান, আমার বাক প্রতিবন্ধী মেয়েকে ৫ বছর আগে বিয়ে দেই। বিয়ের দু’মাস পর মেয়েকে তার স্বামী তালাক দেয়। এরপর থেকে আমার সঙ্গেই থাকে। এক সপ্তাহ আগে মেয়ে শারীরিক অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেখে জানান, সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাড়ি আসার পরে এই ঘটনায় কাশেমকে দেখিয়ে বলে সে তাকে ধর্ষণ করে। বিষয়টি আবুল কাশেমের পরিবারকে জানালে তাদের কাছে কোনো সারা পাইনি। পরে মঙ্গলবার দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করি।

দক্ষিণ আইচা থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভুঁইয়া জানান, ভিকটিমের মা মামলার দায়ের করেছেন। অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১:৫৫:০১   ৪৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ