ভোলা সরকারি কলেজে তারুণ্যের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজে তারুণ্যের আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় চলছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪। তারই অংশ হিসেবে বৃহ¯পতিবার (৩ অক্টোবর) ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো তরুনদের আলোচনা সভা মুলক অনুষ্ঠান ‘ছোটরা বলবে, বড়রা শুনবেন’। কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ এ বিষয়ের ওপর নিজেদের মতামত তুলে ধরেন একাদশ থেকে তধৃর্ধ শ্রেণীর প্রায় ১০জন শিক্ষার্থী। ভোলা জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সকলেই বাল্যবিবাহ মুক্ত, অসাম্প্রদায়ীক, সন্ত্রাস ও মাদক মুক্ত এবং মেয়েদের শতভাগ নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তামুলক বাংলাদেশ চায় বলে তাদের বক্তব্যে উল্লেখ করে। শিশু একাডেমির অফিস সহকারী গোপাল চন্দ্র দে এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। আনন্দ ঘন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের গনিত বিভাগের প্রধান বিধান চন্দ্র দাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজ উদ্দিন, শিক্ষা পরিষদের সাধারন স¤পাদক মোঃ মিজানুর রহমান, শিশু বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মোর্শেদ আলী এবং বিভিন্ন বিভাগ ও শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৪২:২৯   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ