
স্টাফ রিপোর্টার ॥
ভোলার রাজাপুরে দেশীয় অস্ত্র নিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মৎস্য ব্যবসায়ী সোহেল ও ইমাম হোসেন প্রতিদিনের মতোই মাছ ঘাট থেকে ঢাকা থেকে আসা মাছের চালানের নগদ অর্থ নিয়ে বাসায় ফিরছিলেন। কিন্তু রাজাপুরের চর আনন্দ দারোগার খাল বায়ন্নার চর নামক স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা সোবহান চৌকিদারের ছেলে নকিব ও হাসান মাঝি, হাসনাইন, রাশেদ, জুয়েল, আরিফসহ ৮/১০জন
তাদের পথ গতিরোধ করে। এসময় সোহেল ও ইমামকে ভয় দেখিয়ে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশা থাকা পানের বরজে নিয়ে যায়। সোহেলের সঙ্গে থাকা মাছ ঘাটের প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে রিকশার ড্রাইভার থেকে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগী সোহেল ও ইমাম হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সোহেল ও ইমাম হোসেন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সোহেল ও ইমাম হোসেন বলেন, অভিযুক্ত নকিব, হাসান মাঝি, হাসনাইন, রাশেদ, জুয়েল আরিফ সহ বেশ কয়েকজন রাজাপুর ইউনিয়নে বিভিন্ন সময় অপরাধ মূলক কাজে লিপ্ত থাকতো। তারা প্রায় সময় আমাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা ভয় দেখিয়ে চাঁদা দাবী করতো। কিন্তু আজকে সুযোগ বুজে পরিকল্পিত ভাবে রিকশায় করে বাসায় যাওয়ার সময় আমাদের পথ গতিরোধ করে পানের বরজে নিয়ে গিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাদের সাথে থাকা মাছের চালানের নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমরা চিৎকার করতে চাইলে মেরে ফেলার হুমকি প্রদান করে। আমরা এই ঘটনাটি বাংলাদেশ নৌবাহিনীকে অবগত করে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযুক্তরা রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ৩:০৬:০০ ৬০৭ বার পঠিত