ভোলায় শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন
বুধবার, ২ অক্টোবর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

‘পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর শুরু করলো ছাগল ও ভেড়ার টিকা প্রদান ক্যা¤েপইন। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল প্রায় ৮ টায় শুরু হওয়া ১৮ দিন ব্যাপী চলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন। ভোলা সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠিত টিকা ক্যা¤েপইন উদ্বোধনকালে ডিএলও রফিক বলেন, “মৎস্য ও প্রাণী স¤পদ মন্ত্রনালয়ের প্রাণী স¤পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশ ব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে আজ থেকে আমরা বিনামূল্যে পিপিআর ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু করলাম। যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। তিনি বলেন,”আমাদের লক্ষ হলো ভোলা জেলার প্রতিটি ছাগল ও ভেড়াকে টিকা প্রদানের মাধ্যমে পিপিআর রোগ থেকে মুক্ত করা”। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের খামারীদের সাথে কথা বলেন এবং তাদের পালিক ছাগলের স্বাস্থ্যগত খোজঁখবর নেন।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১নং ওয়র্ডস্থ এলাকায় অনুষ্ঠিত ক্যা¤েপইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, ভোলা জেলা ডেইরী এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক স¤পাদক মোঃ কামরুল ইসলাম খোকন ও বেসরকারি সংস্থা ভোকা এর প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য ক্যা¤েপইনে প্রায় দের শতাধিক ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ৩:০০:০৪   ৩৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
অবৈধ ইটভাটার দহনে উজার হচ্ছে ম্যানগ্রোভ বাগান, সাবার হচ্ছে ফসলী জমি
ভোলায় জ্বালানী তেলের সংকট, বিপাকে ভোক্তারা
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ



আর্কাইভ