ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোষ্টগার্ড সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার তেঁতুলিয়া নদীর চর চটকিমারা এলাকায় কোষ্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার এবং ৭টি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ড্রেজার প্রতি ২০ হাজার এবং বাল্কহেড প্রতি ৩০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত ড্রেজার-বাল্কহেডসহ আটককৃতদেরকে ছেড়ে দেন।

বাংলাদেশ সময়: ০:৫৫:০৭   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ