ভারতের রাসূল সা.কে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

প্রচ্ছদ » ইসলাম » ভারতের রাসূল সা.কে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)কে কটুক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হুমকি দেওয়ার প্রতিবাদে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তির হাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আসর বাদ দক্ষিণ দিঘলদী শান্তির হাট বাজার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বালিয়া শান্তির হাট মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বালিয়া বারআনি কাচারী কওমী মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আফজাল হোসেন, শান্তিরহাট বাজার পূর্বপাড় মসজিদের খতিব মাওলানা হাফিজুল্লাহ, দক্ষিণ বালিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আলাউদ্দিন, মিয়ারহাট বাজার মসজিদের খতিব মুফতি নোমান কাসেমী, দক্ষিণ বালিয়া শান্তির হাট কাওমী মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশের সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন, দক্ষিণ বালিয়া শান্তির হাট মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, মুফতি হাসান ও বেরিরমাথা মাদ্রাসাতুল আখিয়ার মুতামিম মুফতি ইব্রাহিম।

---

বিক্ষোভকারীরা শাতিমে রাসুল পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে বিচার দাবি করেন। তারা বলেন রাসুল সাঃ এর নামে কটুক্তি করা, ব্যঙ্গ করা ক্ষমার অযোগ্য অপরাধ। কোন মুসলিম রাসুল সালাম এর নামে কটুক্তি বা খারাপ কথা সহ্য করতে পারে না। অবিলম্বে যদি এই শাতিমে রাসূলের বিচার করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে ভারতের মুসলিম সমাজের সাথে বাংলাদেশের তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে এই শাতিমে রাসুল ও তার সহযোগী বিজেপি সরকারে বিরুদ্ধে উচিত জবাব দিবে। মিছিল শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১:৫৯:৩৯   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ