
মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥
জমিজমা বিরোধের জেরধরে ফারুক নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসী শফি বাহিনীর সদস্যরা। শনিবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ২০০৯ সালে ভোলা-১ আসনের সাবেক সাংসদ তোফায়েল আহমেদের ভাগিনা শফিক ও তার নেতৃত্বে লাবু বাহিনীর সদস্যরা ৮০ শতক জমি তাদের নামে দলিল করে লিখে দেওয়ার জন্য বাংলাবাজার পুলিশ ফাঁড়িতে মোঃ নাগর, ফারুকসহ ৫ জনকে আটকিয়ে রেখে জমির দলিল দিতে বাধ্য করে। এরপর পুনরায় ২০১৬ সালেও একইভাবে ভাগিনা শফির নেতৃত্বে বাংলাবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় মোঃ হোসেন নাগর, মোঃ ফারুক, মোঃ লিটন, মোঃ আযাদ ও মোঃ হাসনাইনকে আটকিয়ে জোর করে ২৪ শতক জমি তাদের নামে দলিল করে লিখে নেয়। সেই জমিতে নাগর, ফারুক, লিটন, আযাদ, হাসনাইন আ’লীগের পরিবর্তন হওয়ায় তারা তাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।
বাংলাদেশ সময়: ১:৫৮:৪৮ ২২৬ বার পঠিত