টানা বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ভোলার মানুষ

প্রচ্ছদ » জেলা » টানা বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ভোলার মানুষ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



---

ছোটন সাহা ॥

গত কয়েকদিনের ধরে ভোলায় টানা বর্ষণ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন ভোলার বেশিরভাগ নিচু এলাকার মানুষ। এদিকে ফসলের ক্ষেতসহ রাস্তাঘাট ডুবে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষজন।

গত তিন দিনে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে পানি নেমে না যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিচু এলাকার মানুষেরা।

ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে গিয়ে দেখা গেছে, জলাবদ্ধতায় ডুবে আছে বেশিরভাগ নিচু এলাকা। মানুষের চলাচলের রাস্তা এবং বাড়ির আঙিনায় এখনও জমে আছে পানি। যার ফলে চলাচলে সীমাহীন দুর্ভোগ মানুষের। অনেকের পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত রেহানা, রোকসানা, আবুল হোসেন ও মহিন বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানিতে পুরো এলাকা তলিয়ে গেছে। তবে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। ফসল নষ্ট হওয়ার উপক্রম। অন্যদিকে পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় ভেসে গেছে মাছ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির বলেন, আমনের বীজতলা বা চারার ৩০ ভাগ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ২:৩০:১৩   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ