লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



---

শাহিন আলম মাকসুদ, প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের উত্তর বাজারে চৌদ্দজন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, সাইফুল স্টোরের মালিক কয়সর হাওলাদার, সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম, হাওলাদার পোল্ট্রি হাউজের মালিক মিজান হাওলাদার, এইচআর পোল্ট্রি ফিডের রেজাউল করিম সোহাগ, হাজারী ভান্ডারের মালিক আবদুল্যাহ, শাহাবুদ্দিন স্টোরের মালিক শাহাবুদ্দিন ও বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক রফিক বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২:২৮:৪৩   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
বাগানে ঝুলছে বরই, ১৬ লাখ টাকা বিক্রির আশা
ভোলায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরন



আর্কাইভ