লালমোহনে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

জেলার লালমোহন উপজেলায় অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমোহন উত্তর বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা জ্বলন্ত কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন’র ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালমোহন ও চরফ্যাশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে দুইটি মুদির দোকান ও চারটি মুরগির দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের কাজ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২:২৭:০১   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
বাগানে ঝুলছে বরই, ১৬ লাখ টাকা বিক্রির আশা
ভোলায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরন



আর্কাইভ