লালমোহনে চাঁদাবাজি কালে গ্রেফতার ৬

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে চাঁদাবাজি কালে গ্রেফতার ৬
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার-লালমোহন উপজেলার বিভিন্ন বাজার ও আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে চাদা আদায়ের সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলখালী ব্রীজের উপর থেকে হাতে নাতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 রবিবার (১৫ সেপ্টন্বর) দুপুরে কোটের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকুতরা হলেন, সোহেল, শরিফ, শাফকসহ জন। এরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী।

গ্রেপ্তারকৃত সোহেলের ভাই শামিম ও থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত, যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মুদি জাকির ইমরান মিলে লালমোহন পৌরসভার বাজার ও আঞ্চলিক মহাসড়ক গোপনে দৈনিক নগদ ১২ হাজার টাকা করে চাঁদার ভিত্তিতে শামিম, শফিক ও শরিফদের দায়িত্ব দেন। তারা মেমো ছাপিয়ে বৃহস্পতিবার থেকে চাঁদা আদায় শুরু করেন। এখবর ছাত্র-জনতা জানতে পেরে লালমোহন থানাকে অবহিত করেন। থানা পুলিশ শনিবার দুপুরে লালমোহনের নাঙ্গলখালী ব্রীজের উপর থেকে চাঁদা আদায়কালে ৬ জনকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

এবিষয়ে জানতে লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাবুল পঞ্চায়েত, যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার এবং পৌর যুবদলের আহবায়ক মুদি জাকির ইমরানকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৪   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪



আর্কাইভ