মাঝ নদীতে চলন্ত লঞ্চে সন্তান প্রসব করলেন পারভিন বেগম

প্রচ্ছদ » নারী ও শিশু » মাঝ নদীতে চলন্ত লঞ্চে সন্তান প্রসব করলেন পারভিন বেগম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



---

ছোটন সাহা ॥

চলন্ত লঞ্চে সন্তান প্রসব করেছেন পারভীন বেগম নামের এক প্রসূতি মা। ঢাকা-ইলিশা রুটের আল ওয়ালিদ-৪ নামের একটি লঞ্চে সোমবার (৯ সেপ্টম্বর) বিকাল ৪টায় ওই নারী নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন। এটি ওই নারীর তৃতীয় সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় নবজাতকসহ ওই নারী জন্য আজীবন লঞ্চ ভাড়া ফ্রি করে দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার দুপুর ২ টায় ওই নারীর স্বামী সালাউদ্দিন ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠিয়ে দেন তার স্ত্রী পারভীন বেগমকে। তবে লঞ্চে তিনি একাই ছিলেন। লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার ২ ঘন্টা পর মাঝ নদীতে ওই নারীর প্রসব বেদনা ওঠে। লঞ্চটি যেহুতু মাঝ নদীতে ছিলো তাই কোন উপায় না থাকায় লঞ্চের স্টাফদের সহযোগীতায় লঞ্চের অপর এক নারী সন্তান প্রসবে সহযোগীতা করেন। এক পর্যায়ে ওই নারী চলন্ত লঞ্চেই একটি পুত্র সন্তান জন্ম দেন।

এমন খবর ছড়িয়ে পড়লে পারভীন বেগমের ভাই জহিরুলসহ আতœীয় স্বজনরা তাকে অভ্যর্থনা জানাতে ইলিশা ঘাটে অবস্থান করেন। রাত ৮টার দিকে লঞ্চটি যখন ইলিশা ঘাটে নোঙ্গর দেয় তখন উৎসুক জনতার ভীড় পড়ে।

---

এদিকে ঝুঁকি থাকলেও নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব হওয়ায় খুশি পারভীন বেগমের স্বজনরা।

পারভিন বেগমের ভাই জহিরুল মিয়া বলেন, আমরা অনেক খুশি হয়েছি। বাচ্চা এবং তার মোটামুটি সুস্থ্য আছে। তাদের বাড়ি নিয়ে যাবো।

জানা গেল, ১৫ দিন পর ওই নারীর ডেলিভারির তারিখ নির্ধারণ ছিলো। তৃতীয়বারের মত পুত্র সন্তান জন্মদিয়ে অনেক খুশি প্রসূতি মা পারভীন বেগম।

আবেগে আপ্লুত পারভিন বেগম বলেন, এ মাসের ৩০ তারিখ ডেলিভারি ছিলো, এভাবে সন্তান জন্ম হবে ভাবিনি। তবে আমি ভীষন খুশি হয়েছি।

আর যিনি ডেলিভারিতে সহযোগীতা করেছেন সেই সাহসি নারীও জানালেন তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কোন সমস্যা হয়নি, সুস্থ্যভাবেই সন্তান হয়েছে। তবে এটা একটা অভিজ্ঞতা ছিলো।

লঞ্চে প্রাথমিক চিকিৎসা সামুগ্রী থাকায় ডেলিভারি অনেকটা সহজ হয়েছে বলে জানায় লঞ্চ ইনচার্জ মাকসুদ রহমান। তিনি বলেন, প্রসূতিমা এবং তার সন্তানের জন্য আজীবন ভাড়া ফ্রি করা হয়েছে। আমরা তাদের শুভেচ্ছা উপহার দিয়েছি।

এদিকে চলন্ত লঞ্চে সন্তান প্রসবের ঘটনা ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতকটিকে দেখতে ভীড় জমান। তবে শিশুটি সুস্থ্য থাকলেও প্রাথমিক চিকিৎসা নিতে পরামর্শ দেন স্থানীয়রা।

পারভীন বেগমের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন।

বাংলাদেশ সময়: ১:৪৯:৩২   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; শোকে স্তব্ধ দুই এলাকা
চরফ্যাশনে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাকিব মাতাব্বর, জেল হাজতে প্রেরণ
মনপুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা প্রধান আসামী কিশোর গ্রেফতার
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
মনপুরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
হারিয়ে যাওয়া বাক-শ্রবণপ্রতিবন্ধী শিশু আদিব ফিরল বাবার কোলে
ভোলায় নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি
লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু



আর্কাইভ