ভোলা সরকারি কলেজের প্রভাষকেবদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজের প্রভাষকেবদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



---

আল আমিন ॥

ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সদ্য সাবেক প্রভাষক জনাব শিমুল কান্তি মন্ডলকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৮ই সেপ্টেম্বর) সকালে কলেজের একটি ক্লাস রুমে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্যদিয়ে আরম্ভ হয়ে বদলি জনিত কারণে বিদায় অনুষ্ঠান উপলক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এস এম মনিরুল হোসেন রাশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আব্দুল গফুর।

---

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন, সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদ সম্পাদক মো. মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ হোসেন, প্রভাষক মো. মনিরুল ইসলাম মনির।

এসময় আলোচকগণ ভোলা সরকারি কলেজের বিদায়ী শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক শিমুল কান্তি মন্ডলও নিজের অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৮ সালে (৩৬ তম) বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ভোলা সরকারি কলেজে প্রথম যোগদান করেন এবং ২০২৪ সালের ১লা আগষ্ট পর্যন্ত শেষ কর্মদিবস ছিল। বর্তমানে তিনি বাগেরহাট সরকারি মহিলা কলেজে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১:৪৭:৫৮   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন ভোলা কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল‎



আর্কাইভ