দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



---

আবির হোসেন, দৌলতখান ॥

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ‘দৌলতখানে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্পায়ন চাই’ এই স্লোগানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও পথসভা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতখান, ভোলার মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা জেলায় ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়া হবে এমন প্রতিশ্রুতি ভোলাবাসীকে বিগত সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সে প্রতিশ্রুতির প্রেক্ষিতে ২০১৩ সালে ভোলা শহরের ঘরে ঘরে গ্যাসের সংযোগ প্রদান শুরু হয়। ইতোমধ্যে ভোলা শহরের মাত্র ২৩ শতাধিক পরিবারে গ্যাসের সংযোগ প্রদান করা হয়। অথচ সংযোগ প্রদানের জন্য বহু আবেদন পত্র জমা পড়ে আছে। আমাদের জানামতে আরো বহু শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনের জন্য আবেদন জমা পড়ে আছে। আমাদের ভোলা জেলায় গ্যাস দিয়ে ভোলার উন্নয়ন করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত একান্ত জরুরী। তাই আমাদের দাবী সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবং ভোলাবাসীর দাবী দৌলতখান সহ অন্যান্য উপজেলায় গ্যাস সংযোগ প্রদান করতে হবে। বিগত ২ নভেম্বর ২০২১ ও ১৭ ফেব্রুয়ারি ২০২২ এবং ২০ সেপ্টেম্বর ২৩খ্রিঃ তারিখে মানববন্ধন, পথসভা, বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালিত হয়। ৩ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ, ভোলার ন্যায় দৌলতখান উপজেলাতে আমরা মানববন্ধন ও পথসভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আপনার বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছি। আমরা আশাকরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ভোলার গ্যাস প্রসঙ্গে যে কোন সিদ্ধান্ত গ্রহণে ভোলাবাসীর জনস্বার্থ বিশেষ ভাবে বিবেচনা করবেন। ভোলার প্রতিটি উপজেলায় গ্যাস সংযোগ প্রদান ও গ্যাস ভিক্তিক শিল্পায়নের আশু সিদ্ধান্ত নিবেন, এ আশাবাদ আপামর জনগণের।

ভোলা দৌলতখান বাসীর পক্ষে, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) দৌলতখান, ভোলার আয়োজনে উপদেষ্টা আবু তাহের রতন, মোঃ আইয়ুব আলী সভাপতি খায়রুল ইসলাম আজম ও সাধারন স¤পাদক রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে “এ্যাকো¤েপনি ফর ডেভেলপমেন্ট (এডি) ও একাধিক ছাত্র সংগঠনের সহযোগিতায় আপামর জনসাধারণের অংশগ্রহণে উক্ত কর্মসূচি সফল হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩১:০৯   ৪৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ