দৌলতখানে মাছের পোনা বিতরন ও অবমুক্তকরন

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে মাছের পোনা বিতরন ও অবমুক্তকরন
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



---

মো: নাজিউর রহমান, দৌলতখান ॥

ভোলার দৌলতখানে রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সদরের প্রাতিষ্ঠানিক পুকুর, জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষীদের মাছের পোনা বিতরণ করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী। এ সময় তিনি বলেন, দেশের আমিষের চাহিদা মিটানোর জন্য আমাদের সকলের পুকুর ও জলাশয়ে বাণিজ্যিকভাবে যদি মাছ চাষ করা হয় তাহলে আমরা নিজেদের আমিষের চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করতে পারবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মাহফুজ হাসনাইন জানান, দৌলতখানে বিভিন্ন সরকারি পুকুরে, স্কুল কলেজ ও মাদ্রাসার পুকুরে ২৮৫.৭২ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

এসময় উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, যুবদল নেতা বাবু, সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:১৯:০২   ২৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: হাফিজ ইব্রাহিম
দৌলতখানে ৯৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা!
দৌলতখানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা
দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত



আর্কাইভ