
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় দি বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা)’র মানবতার দুয়ারের উদ্যোগে কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের পরপরই মানবতার দুয়ারের নিজস্ব উদ্যোগে শতাধিক হত-দরিদ্রের মাঝে ছাতা বিতরণ এবং ভোলা থেকে প্রকাশিত ৪টি দৈনিক পত্রিকার স¤পাদক ও প্রকাশককে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, দীর্ঘদিন যাবত বিবা নামের এই ছোট্ট সংগঠনটি অনেক বড় বড় কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার অসহায়-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে আসছে। কোরআন শিক্ষার অভিনব এই উদ্যোগটি সত্যি প্রসংশার দাবিদার। এ ধরনের সকল মহৎ উদ্যোগের সাথে তিনি রয়েছেন বলেও জানান। এছাড়া এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেন, এনডিসি সামসুজ্জামান, সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক ও দুদকের পিপি এ্যাড. সাহাদাত শাহিন, বাংলারকণ্ঠের বার্তা সম্পাদক জুন্নু রায়হান, ভোলা টাইমস প্রতিনিধি আবুল কালাম আজাদসহ শিক্ষক, সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২:১৭:০৮ ২৯৯ বার পঠিত