ভোলায় আরও পাঁচটি গ্যাস কূপ অনুসন্ধানে আগ্রহী রাশিয়া

প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভোলায় আরও পাঁচটি গ্যাস কূপ অনুসন্ধানে আগ্রহী রাশিয়া
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।

বৈঠকে তিনি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোসহ পার¯পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষযাদি আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন।

তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্যও আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট রপ্তানির ৯০ শতাংশ তৈরি পোশাক।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে।’ বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ ২ দশমিক ৩ মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যে ২ মিলিয়ন টন অতিক্রম করেছে।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে আরও পাঁচটি গ্যাস কূপ এবং দেশের অভ্যন্তরে আরোও গ্যাস কূপ অনুসন্ধান করতে আগ্রহী।

তিনি আরো জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে।

তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানিতে আগ্রহী। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে স¤পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ২:০৮:২৪   ৪৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের শোক
সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী
সৌদি আরব বার্ষিক ৪ মিলিয়ন বর্গমিটার ক্ষমতাসম্পন্ন ১,০০০ বৃষ্টির পানি সংগ্রহের বাঁধ নির্মাণ করবে
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিরিয়া সৌদি বিনিয়োগ সুরক্ষা চুক্তি
সৌদি আরব রিয়াদে স্বয়ংক্রিয় গাড়ির প্রথম পাইলট পর্যায় চালু
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের খরচে সৌদি আরব চীন ও ভারতকে ছাড়িয়ে গেছে, বলেছেন জ্বালানিমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ
সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে: রুবিওকে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পারমাণবিক শক্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করলেন জ্বালানিমন্ত্রী এবং আইএইএ প্রধান



আর্কাইভ