
স্টাফ রিপোর্টার ॥
চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিক্ষোভ মিছিল করেন। শনিবার (২৪ আগস্ট) সকালে ভেলা-চরফ্যাশন সড়কের পাশে জেলা আনসার কমান্ড্যান্ট এর কার্যলয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন। এই সময় আনসার সদস্যরা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও আমাদের তিন বছর পর পর ভোগান্তি পোহাতে হয়। তিন বছর পর পর আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। আমরা অবিলম্বে স্থায়ীকরণের দাবি বাস্তবায়ন চাই। বিক্ষোভ কর্মসূচি থেকে কয়েক শ আনসার সদস্য এ দাবি জানান।
বিক্ষোভকারী আনসার সদস্যরা আরো বলেন, আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি নাই। র্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।তাই দ্রুতরচাকরি স্থায়ীকরণের দাবি জানান আনসার সদস্যরা। এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন।
বাংলাদেশ সময়: ৫:৫১:৩৩ ১৯৫ বার পঠিত