বাংলাবাজার ফাতেমা খানম কলেজে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হলো ইনহাউজ প্রশিক্ষণ

প্রচ্ছদ » ভোলা সদর » বাংলাবাজার ফাতেমা খানম কলেজে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হলো ইনহাউজ প্রশিক্ষণ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি ইনহাউজ ওয়ার্কশপ হয়েছে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ১০০জন শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যক্ষ হারুন অর রশিদ।

উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল। ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার ট্রেনার সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল।

শুরুতে অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের জড়তা কেটে যায়। জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। অংশ নেয়া সকল শিক্ষককে শুভেচ্ছা জানান। শিক্ষকরা জানান, এমন প্রশিক্ষণ শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে পাঠদানে শিক্ষকের দক্ষতা বাড়ে। প্রশিক্ষণে পাঠদানের দুর্বলতার বিষয়গুলো চিহ্নিত করা হয়। পরে সমাধানে করণিয় বিষয় তুলে ধরা হয়। প্রশিক্ষণ সূচিতে ছিল ক্লাসরুম ম্যানেজমেন্ট, লার্নিং ষ্টাইল, পাঠ পরিকল্পনা তৈরী, ডিজিটাল কন্টেন্ট তৈরী, কো-কারিকুলাম এ্যাক্টিভিটিজ, টিচিং রিসোর্স, প্রশ্ন করণের দক্ষতা ও সিমুলেশন ক্লাস বিষয়। কলেজ ল্যাবে অনুষ্ঠিত দিন ব্যাপী প্রশিক্ষণকালীন সময়ে নাস্তা ও দুপরের খাবারের ব্যবস্থা করেন আয়োজক কলেজ।

বাংলাদেশ সময়: ৫:৫০:২৭   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ইসলামের বাক্স রক্ষায় আমরা একা নির্বাচন করছি: মুফতি রেজাউল করিম
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নৌবাহিনী প্রস্তুত: ভোলায় নৌ-প্রধান
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না: ব্যারিস্টার পার্থ
নামসর্বস্ব দলের ১৭ প্রার্থী, নানা প্রশ্ন
ভোট আসে, ভোট যায়: ভাগ্যের পরিবর্তন হয়না মানতাদের
ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
শান্তিপূর্ণ ভোটের আহ্বানে ভোলায় মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত



আর্কাইভ