
নুরুল আমিন, লালমোহন ॥
ভোলার লালমোহনে পারিবারিক কলহের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
কনিবার (২৪ আগস্ট) দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরছকিনা গ্রামের মৃত রতন মালের দুই ছেলে খোরশেদ মাল ও তার ভাই খোকন মাল।
এ সময় খোরশেদ মাল বলেন, আমাদের দীর্ঘদিনের পারিবারিক কলহকে কেন্দ্র করে গত ২১ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজার থেকে আমার ভাই সুমন মালকে কয়েকজন মিলে তুলে নেয়। আমি ঘটনাটি শুনে তা সমাধান করে দিয়েছি।
তবে ২৪ আগস্ট ভোরে আমাদের বাসায় যায় পৌর শহরের বর্ণালী সড়কের নাঈম নামে একজন। সে নিজেকে ছাত্রদলের নেতা পটিচয় দিয়ে সুমনের কাছে ঘটনা জানতে চায় এবং তাকে ছাত্রদলের নয়ন, ইলিয়াস, রুবেলসহ কয়েকজনের নাম শিখিয়ে দেয়াবস্থায় ভিডিও করে বিভ্রান্তি ছড়ানোর জন্য তা ফেসবুকে পোস্ট করে, যা আদৌ সত্য নয়।
বাংলাদেশ সময়: ৫:৪৯:৫০ ২৩৫ বার পঠিত