হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রচ্ছদ » চট্টগ্রাম » হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট।।

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শিক্ষার্থী তানভীর ছিদ্দিকী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩৪ জনের নামসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করে সমকালকে বলেন, চট্টগ্রামে শিক্ষার্থী হত্যায় হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী, যুবলীগ নেতা মো. কাইসার, মাহবুব আলম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, নোমান শরীফ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দীন ফরহাদ, মো. দেলোয়ার, মো. জালাল, মো. ফরিদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসীন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন অভি, এইচ এম মিঠু, নুরুল আলম প্রকাশ কালা বদা, আরিফ ইফতেকার রশিদ, ওসমান গণি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ বাবুল, মাইনুল ইসলাম শরীফ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দীন আরমান, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. জাফর, জাফর আলম, মনছুর আবেদীন, আবুল হাসনাত, মোহাম্মদ সুমন উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজান সিকদার, যুবলীগ নেতা মো. শোয়াইবসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে।

নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সমকালকে বলেন, গত ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া গুলিবর্ষণের ঘটনায় তানভীর নামে এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ভাতিজা তানভীর ছিদ্দিকী গত ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘শাট-ডাউন’ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে রাস্তার ওপর এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।

বিকেল ৪টা ২০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে বাকি আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন চাপাতি, কিরিচসহ মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াপদা অফিসের দিক থেকে এসে তানভীর ছিদ্দিকীসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের দিকে ইট-পাথর নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকেন। এতে তানভীরসহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৭   ২৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইলিশায় ৮ কেজি গাঁজাসহ চট্টগ্রামের যুবক গ্রেফতার
পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে সাদিয়া সুলতানা এখন ভোলায়
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় মনপুরার ২জনসহ নিহত ৬
ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম এর দ্বী-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠিত
বন্যায় দেশের ১১ জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু
হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মাছ পরিবহনের ট্রাক উল্টে ড্রাইভারসহ মনপুরার ৩ মৎস্য শ্রমিক নিহত
বিচ্ছিন্ন চরবাসীর নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি



আর্কাইভ