ছাত্র-জনতার গণহত্যার বিচার ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ছাত্র-জনতার গণহত্যার বিচার ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



---

এম শাহরিয়ার ঝিলন।।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 ---

জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসম বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, ফেনী জয়নাল হাজারী কলেজের গনিত প্রভাষক এবং জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার এর আইনজীবী এ্যাড. আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদরাসা ভোলার পরিচালক আলহাজ্ব মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

 ---

জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম মানববন্ধনে সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দ।

 ---

এসময় বক্তারা বলেন, আমাদের দেশে বর্তমানে আদর্শিক মূল্যবোধ বিবর্জিত, ভিনদেশী তথা পাশ্চাত্যের প্রচলিত শিক্ষা ও সংস্কৃতির অনুকরণে শিক্ষা কারিকুলাম “জাতীয় শিক্ষাক্রম-২০২১” প্রচলিত আছে। তা সম্পূর্ণই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বোধ-বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, আর্থ-সামাজিক পরিবেশ ও অবকাঠামোগত ব্যবস্থাপনা পরিপন্থী। উক্ত কারিকুলামে ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার সংকোচনসহ নানারুপ অসংগতিপূর্ণ বিতর্কিত মতবাদ (যেমন- ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট, ডারউইনের বিবর্তনবাদ তথা ‘মানুষ বানরের থেকে সৃষ্টি’ (নাউজুবিল্লাহ), ৯ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১১০ পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিয়েকে অন্ধকার যুগের প্রথা হিসেবে বলাসহ অংসখ্য ইসলামী শরীয়াহ পরিপন্থী বিষয়) অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এতে পরীক্ষা ব্যবস্থা বাতিল করে আমাদের সন্তান ও কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেটধারী নিরেট মূর্খ জাতি হিসেবে গড়ার জন্য একটি স্বার্থান্ধ জ্ঞানপাপী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই এমন একটি কারিকুলাম তৈরি করা হোক যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষাসহ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই বর্বমান সরকারের কাছে জোরদাবী বর্তমান কারিকুলাম পরিবর্তন করে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হোক।

---

এসময় বক্তারা আরও বলেন, সম্প্রতি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪” এ অসংখ্য মেধাবী শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে গণহারে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০২   ৪২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ